শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আমাদের সময় বেশিদিন নাই: স্বরাষ্ট্র উপদেষ্টা

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ৭:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের সময় বেশিদিন নাই। আমরা একটি কৃষি আইন করে দিয়ে যাবো। যাতে কৃষিজমি অন্য কোনো কাজে ব্যবহার করা না যায়। রোডস অ্যান্ড হাইওয়ে যখন কোনো রাস্তা করে তখন জমির মালিককে তিনগুণ দাম দিতে হয় তেমনি এলজিইডিকেও তিনগুণ দাম দিতে হবে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে মানিকগঞ্জের সিঙ্গাইরে ধল্লা এলাকায় ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের সময় বেশিদিন নাই। আমরা একটি কৃষি আইন করে দিয়ে যাবো, যাতে কৃষিজমি অন্য কোনো কাজে ব্যবহার করা না যায়। রোডস অ্যান্ড হাইওয়ে যখন কোনো রাস্তা করে, তখন জমির মালিককে তিনগুণ দাম দিতে হয়, তেমনি এলজিইডিকেও তিনগুণ দাম দিতে হবে।

তিনি আরও বলেন, আপনারা যদি পলিথিন ও প্লাস্টিকের পানির বোতল বর্জন করতে পারেন, তবে সবাই পাটজাত পণ্য ব্যবহার করতে পারবেন। পলিথিন ও প্লাস্টিক বোতলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগে দেখেছেন আমাদের বাবা-দাদারা চটের ব্যাগ ব্যবহার করতেন, আপনারাও তা ব্যবহার করবেন। দেখবেন, এতে কৃষির উন্নতি হবে এবং পরিবেশবান্ধব জীবনযাপন সম্ভব হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াসমিন খাতুন, জেলা কৃষি কর্মকর্তা ড. রবিআহ নূর প্রমুখ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

স্বরাষ্ট্র উপদেষ্টামানিকগঞ্জ

শেয়ার করুন: