ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসককে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা

নবনিযুক্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানকে জেলা ইসলামী আন্দোলন শুভেচ্ছা প্রদান করেন।
সংগঠনটির জেলা প্রচার ও দাওয়াহ্ সম্পাদক এম আবু হানিফ নোমান জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার (১৯ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে নবনিযুক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা গাজী নিয়াজুল করিম, কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব সৈয়দ আনোয়ার আহমদ, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বেলাল, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক এম আবু হানিফ নোমান, সহ- দফতর সম্পাদক সম্পাদক এম আব্দুল করিম, দ্বিনি সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ আসাদুল করীম, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি জুনাইদ আহমদ জামী প্রমুখ।
ভোরের আকাশ/জাআ