শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ৪:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় রায়পাশা-কড়াপুরে নিসর্গ পার্কে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দীন।

প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন। বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলাম।

ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরার সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সংগঠনকে আরও শক্তিশালী করণের পাশাপাশি পেশাদার সাংবাদিকদের অধিকার আদায়, নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানো এবং সাংবাদিকতার মানোন্নয়নসহ নানা বিষয় উঠে আসে অতিথিদের আলোচনায়।

এদিকে, সভার একাংশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফিন তুষারের রুহের মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের বিগত দুই বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা। এছাড়া আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মাসুদ তালুকদার।

সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে জেলা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি নির্বাচিত করা হয়। এসময় প্রধান নির্বাচন কমিশনার খান রুবেল, নির্বাচন কমিশনার সাহিন সুমন ও ফাহিম ফিরোজের প্রস্তাবনা অনুযায়ী সদস্যদের কণ্ঠ ভোটে বর্তমান কমিটিকে আরও দুই বছরের জন্য নির্বাচিত করা হয়।

এদিকে দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এই আয়োজন ঘিরে প্রাণবন্ত হয়ে ওঠেন জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্যরা।

ভোরের আকাশ/মো.আ.

 

বরিশাল

শেয়ার করুন: