শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ পড়ুয়া নিহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০২৫, ৬:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ পড়ুয়া  নিহত
শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ পড়ুয়া নিহত

মাদারীপুরের শিবচরে পাশের নানা বাড়ীতে ঘর ভাঙতে এসে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ পড়ুয়া এক তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের আবেদ আলী মুন্সী কান্দির নানা মান্নান শিকদারের মেয়ের ঘরের নাতি ওই গ্রামের দেলোয়ার সরদারের ছেলে রাজিব (২০) নামে ওই তরুনের মৃত্যু হয়।

স্থানীয় ও জনপ্রতিনিধি হাসমত মুন্সী বলেন, সকাল সাড়ে আটটায় মান্নান শিকদারের মেয়ের ঘরের নাতি দেলোয়ার সরদার এর ছেলে রাজিব সরদার একটি পুরনো টিনের ঘর ভাঙতে গেলে বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়।  তাকে স্হানীয় লোকজন অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

নিহতের নানা মান্নান শিকদার বলেন, আমার নাতি কলেজে পড়ে।  আমাদের একটি পুরনো টিনের ঘরের বেঁড়া সড়াইতে গিয়ে হঠাৎ কারেন্টে ধরে।  এতে নাতির অকাল মৃত্যু হয়।  আমি আমার জামাইরে কি জবাব দিমু।  কারেন্টের মেইন লাইন বন্ধ না করে ওই বেঁড়া সরাতে গেলে, অসাবধানতার কারণে এমন ঘটনা ঘটে বলে স্হানীয় লোকজন জানায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানায়, সকালে রাজিব নামে একজনকে বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুতায়িত হলে জরুরি বিভাগে আনা হয়।  এর পরে আমরা ওই রোগীকে মৃত্যু অবস্থায় দেখি।  ধারনা করা হচ্ছে, আরো আগেই ছেলেটি মারা গেছে।

শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর কোন অভিযোগ এখানো পাইনি।  বিষয়টি খুবই দুঃখজনক।  তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দিলে আমরা আইনি প্রক্রিয়া চালাবো।

ভোরের আকাশ/জাআ

কলেজ পড়ুয়াবিদ্যুৎস্পৃষ্টনিহত

শেয়ার করুন: