শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সভা

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ৬:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সমিতির বার্ষিক প্রতিবেদন প্রকাশ ও ২০২০-২০২৪ মেয়াদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় শহরের কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালক ও ইসি সদস্য, কেন্দ্রীয় কমিটি, ঢাকা এবং সদস্য সচিব, আইন বিষয়ক স্ট্যান্ডিং কমিটি মোঃ আমিনুল রহমান।

বিশেষ অতিথি ছিলেন পরিচালক ও ইসি সদস্য, কেন্দ্রীয় কমিটি, ঢাকা এবং সভাপতি, বাপুস বরিশাল বিভাগীয় কমিটি খন্দকার আবুল হাসান লিমন; সভাপতি, পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতি আলহাজ্ব হারুন-অর রশিদ; এবং যুগ্ম সাধারণ সম্পাদক, পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতি খালেকুজ্জামান খোকন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, পিরোজপুর জেলা শাখার সভাপতি মোঃ আঃ রাজ্জাক শেখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, পিরোজপুর জেলা শাখার কোষাধ্যক্ষ মোঃ আবু ইছা।

সভায় জেলার কমিটির সদস্যসহ বিভিন্ন উপজেলার পুস্তক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে লোকসানের কারণে অনেকেই পুস্তক ব্যবসা ছেড়ে দিয়েছেন। যারা এখনও ব্যবসা করছেন, তারাও টিকে থাকার জন্য মারাত্মক সংকটে রয়েছেন। ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের সমস্যার কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে আমিনুল রহমান বলেন, বই ব্যবসাকে টিকিয়ে রাখতে সুনির্দিষ্ট নীতিমালা কঠোরভাবে প্রণয়ন জরুরি। তিনি আরও বলেন, প্রতিটি দোকানে যেন একই রেটে বই বিক্রি হয়, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

ভোরের আকাশ/জাআ

পিরোজপুরসাধারণ সভাপুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি

শেয়ার করুন: