শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হাদি হত্যার বিচার দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীর বিচারের দাবিতে মাদারীপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত মাদারীপুর-শরিয়তপুর-চাঁদপুর মহাসড়কের সদর উপজেলার খাগদী বাসস্ট্যান্ডে এ অবরোধ করা হয়। এ সময় মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এতে ভোগান্তিতে পড়ে যাত্রী ও চালকরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শহীদ ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা হাদিকে গুলি করা হয়। মাথায় গুলি করার পর আতায়ীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর মারা যান তিনি।

গত রোববার মানিক মিয়া অ্যাভিনিউতে লাখ লাখ মানুষের অংশগ্রহণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে দাফন করা হয়। গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে প্রথমে একটি হত্যাচেষ্টা মামলা করেন।

পরে হাদির মৃত্যুতে সেটি হত্যা মামলায় (৩০২ ধারা) রূপান্তরিত হয়। মামলা চলাকালে এ যাবৎ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এই হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত হয় সড়ক অবরোধ ও বিক্ষোভ। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যকরী সদস্য ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মূখ্য সংগঠক হাফেজ আব্দুর রহিম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক রোমান শেখ, সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুল তামিম আশিক, সাবেক সহ-মূখ্য সংগঠক জহিরুল ইসলাম সানি, সাবেক যুগ্ম সদস্য সচিব তানভীর, সাবকে সদস্য আরাফাত উল্লাহ্সহ সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনগণ।

ভোরের আকাশ/এসএইচ

 

শরিফ ওসমান হাদিহত্যার বিচার

শেয়ার করুন: