দিনাজপুরের ফুলবাড়ীতে ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেটসহ আটক ১

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক আসামীসহ ৭২ হাজার ৮শত টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে।
সোমবার (২৩ মার্চ) ও মঙ্গলবার (২৪ মার্চ) ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবএর অধীনস্থ আমতলী বিওপি, কাটলা বিশেষ ক্যাম্প ও বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০৩টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ০১টি মোবাইলফোন, ০১টি গ্রামীনফোন সিম এবং ৪শত৫৪ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আসামীসহ আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ৭২ হাজার ৮শত টাকা।
২৯ বিজিবির অধিনায়কলেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ -উজ-জামান সাংবাদিকদের জানান, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।
ভোরের আকাশ/আ.র