শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় সৌদি কফিলের সম্মানে ফুটবল ম্যাচ আয়োজন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ৭ জুলাই ২০২৬, ৪:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নস্থ ঘাটিয়ারা গ্রামের সৌদি প্রবাসী জহিরুল ইসলাম জুম্মান বেপারীর আমন্ত্রণে সৌদি আরব থেকে তার দুই কফিল (মালিক) খামাশ হালাসান আল কারনি ও আহমেদ ইয়াতিম আল সোহাইমি বাংলাদেশ সফরে এসেছেন। তাদের আগমনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

গত ৫ জুলাই তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে ঘাটিয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ঘাটিয়ারা গ্রামের সর্বস্তরের মানুষ তাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

সোমবার (৬ জুলাই) বিকেলে ঘাটিয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে তাদের সম্মানে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খামাশ হালাসান আল কারনি একাদশ ও আহমেদ ইয়াতিম আল সোহাইমি একাদশ নামে দুটি দল খেলায় অংশ নেয়।

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত ম্যাচটি সৌদি অতিথিরা উপভোগ করেন। খেলায় খামাশ হালাসান আল কারনি একাদশ ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। খেলোয়াড়রা দর্শকদের মনোমুগ্ধকর খেলা উপহার দেন।

আরও পড়ুন

ইন্দোনেশিয়াকে ‘অস্ত্র’ ও ‘ব্রহ্মোস’ ক্ষেপণাস্ত্র দেবে ভারত

বিদেশি অতিথিদের একনজর দেখতে এবং খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে।

জহিরুল ইসলাম জুম্মান বেপারীর বাবা মো. আজম বেপারীর তত্ত্বাবধানে এবং স্থানীয়দের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর আলম মোল্লা, বাসুদেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লা, মালেক গ্রুপের চেয়ারম্যান আব্দুল মালেক, নিয়াজ মোহাম্মদ পাঠান লিলু, শেখ আবুল কালামসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

ভোরের আকাশ/এনউব

ফুটবল ম্যাচ আয়োজন

শেয়ার করুন: