শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেহেরপুর-লালমনিরহাট সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

বাংলাদেশে ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ) ঠেলে মানুষ পাঠানোর (পুশইন) চেষ্টা কোনোভাবেই থামছে না। শুক্রবারও (১৯ জুন) মেহেরপুর ও লালমনিরহাট সীমান্ত দিয়ে  ৭ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে।

শুক্রবারও (১৯ জুন) ভোরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপির খালপাড়া সীমান্ত দিয়ে ৪ জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে সীমান্তের ওপারে ৪ জনকে দেখতে পেয়ে স্থানীয়রা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেয়। বর্তমানে তারা শূন্যরেখায় অবস্থান করছে।

পুশইন প্রতিরোধে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। সেই সাথে অনুপ্রবেশ ঠেকাতে পাহারা দিচ্ছে স্থানীয়রাও।

আরও পড়ুন

গাইবান্ধায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের শূন্যরেখার ওপারে চারজন ব্যক্তিকে দেখতে পান স্থানীয়রা। এ সময় তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে তারা এবং বিজিবি তাৎক্ষণিকভাবে কঠোর অবস্থান গ্রহণ করে। ফলে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয় এবং ওই ব্যক্তিরা সীমান্ত এলাকা থেকে সরে যায়। পুশ ইনের চেষ্টা করা চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। তবে তাদের পরিচয়, জাতীয়তা কিংবা কী কারণে তাদের সীমান্তে আনা হয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, লালমনিরহাট পাটগ্রামের কালীরহাট দিয়েও তিনজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধায় সেই চেষ্টা সফল হয়নি।

ভোরের আকাশ/ইউএম

সীমান্ত, পুশইন, বিজিবি

শেয়ার করুন: