শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জে অবৈধ মাটি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৫ মে ২০২৫, ৮:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জে অবৈধ মাটি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
মানিকগঞ্জে অবৈধ মাটি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জে অবৈধ মাটি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছে ঘিওর উপজেলা প্রশাসন। অবৈধ মাটি ব্যবসায়ী দীর্ঘদিন ধরে নদী থেকে মাটি কেটে বিক্রি করে আসছিল।

শনিবার (২৪ মে) দুপুরে ঘিওর উপজেলার নালী ইউনিয়নের গাঙডুবি এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন বলেন, অবৈধ মাটি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে উপজেলার নালী ইউনিয়নের গাঙডুবি এলাকায় নদী থেকে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মাটি ব্যবসায়ীদের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

কেল্লাই বাজারের পাশে ১ টি ড্রেজারের প্রায় ৫০০মি. পাইপ বিনষ্ট করে দেওয়া হয়েছে। এসব অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/এসএইচ

মানিকগঞ্জ

শেয়ার করুন: