বিজয়নগরে ৫ কেজি গাঁজাসহ বৃদ্ধ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫ কেজি গাঁজাসহ এক বৃদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ শনিবার (২২ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিজয়নগর থানা পুলিশ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিজয়নগর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাহাড়পুর ইউনিয়নের নজরপুর এলাকা হতে ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এ সময় তার হেফাজত হতে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি নেত্রকোনার বারহাট্টার মৃত লাল খানের ছেলে মো. জয়নাল খান (৬৯)।
পুলিশ জানায়, এ সংক্রান্তে বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
ভোরের আকাশ/মো.আ.