শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

ভয়াবহ অগ্নিকাণ্ডে সাবেক সেনা সদস্যের বাড়ি পুড়ে ছাই, ক্ষতি ২৫ লাখ টাকা

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ৪:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক সাবেক সেনা সদস্যের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। 

এতে আনুমানিক ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গিলাগাছা তালুকদার বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলেন সাবেক সেনা সদস্য শফিকুল ইসলাম মিঠু।

আগুনের খবর পেয়ে সোমবার দুপুরে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল এবং শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে হঠাৎ বাড়িতে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় বসতঘরের আসবাবপত্র, নগদ টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও গৃহস্থালির মালামাল পুড়ে যায়। পরিবারের সদস্যরা পরনের কাপড় ছাড়া ঘর থেকে তেমন কিছুই বের করতে পারেননি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পাশের আরও দুটি বসতঘরে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিলেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও ঢাকা পোস্টের সাংবাদিক মো. নাইম তালুকদার জানান, আগুনে তাদের প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। দীর্ঘদিনের সঞ্চয়ে গড়া বসতঘর ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে পরিবারটি এখন দিশেহারা।

আরও পড়ুন

গোপালপুরে রহস্যজনকভাবে ৭ জন অচেতন, পরদিন রাতে বাড়িতে দুর্ধর্ষ চুরি!

শ্রীবরদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শাহজাহান বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, আগুনে একটি পরিবারের দীর্ঘদিনের সঞ্চয় ও স্বপ্ন মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে। এটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক ঘটনা। আমি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি এবং তাদের কথা শুনেছি। এই কঠিন সময়ে আমি তাদের পাশে আছি। সরকারি ও ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব সহযোগিতা করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

ভোরের আকাশ/রই

 

মো. শাহজাহান

শেয়ার করুন: