শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে আবারও গ্রামীণ টেলিকমের রিসোর্টে ‘বোতল বোমা’ নিক্ষেপ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ৬:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরে আবারও গ্রামীণ টেলিকমের রিসোর্টে ‘বোতল বোমা’ নিক্ষেপ
গাজীপুরে আবারও গ্রামীণ টেলিকমের রিসোর্টে ‘বোতল বোমা’ নিক্ষেপ

গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের ‘নিসর্গ রিসোর্টে’ আবারও ‘বোতল বোমা’ নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার ভোররাতে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কুচলিবাড়ি এলাকাস্থিত ওই রিসোর্টে এ ঘটনা ঘটেছে। এর পাঁচ মাস আগেও একই রিসোর্টে অনুরূপ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরের দিকে রিসোর্টের সীমানা প্রাচীরের ভেতরে দুটি পেট্রোল বোমা সদৃশ দুইটি বস্তু দেখতে পান নিরাপত্তাকর্মীরা। তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বোমা সদৃশ দুটি কাঁচের বোতল উদ্ধার করে। পুলিশের ধারণা, এলাকায় আতংক সৃষ্টি বা নাশকতা করতে রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাইরে থেকে বোমাগুলো নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে সেগুলো বিষ্ফোরিত হয়নি।

কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জামাল উদ্দিন বলেন, নিসর্গ রিসোর্ট থেকে দুটি কাঁচের বোতল উদ্ধার করা হয়েছে। মুখে টেপ পেঁচানো বোতল দুইটির ভেতরে কেরোসিন জাতীয় দাহ্য তরল পদার্থ ছিল। দুর্বৃত্তরা সেগুলো রিসোর্টে নিক্ষেপ করলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান, এর পাঁচ মাস আগেও একই রিসোর্টে অনুরূপ হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়েরকৃত মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, ‘গ্রামীণ টেলিকম ট্রাস্ট’-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা ট্রাস্টি হলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এর আগে এ প্রতিষ্ঠানের রিসোর্টের (নিসর্গ রিসোর্ট) ভেতরে গত ২৬ মে মধ্যরাতে একই রিসোর্টের ভেতরে পরপর দুইটি পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুন ধরে গেলে কর্তব্যরত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে সক্ষম হন। সেই সময় ঘটনাস্থল থেকে সুতলি দিয়ে বাঁধা তরল পদার্থভর্তি কাঁচের বোতল, ভাঙা কাঁচ ও একটি প্লাস্টিকের জেরিক্যান উদ্ধার করা হয়। পরে রিসোর্টের ডিউটি অফিসার অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল ওয়াদুদ বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন (মামলা নং ২০(৫)২৫)।

ভোরের আকাশ/জাআ

গাজীপুরবোতল বোমা

শেয়ার করুন: