শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় ২১ অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১ জুলাই ২০২৬, ৩:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নওগাঁয় হতদরিদ্র ও অসহায় নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ২১ জন নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই মানবিক উদ্যোগ নিয়েছে নওগাঁ সদর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। সদর উপজেলার অসহায়, দুস্থ ও দরিদ্র নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়নে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

বুধবার (১ জুলাই) বেলা ১২টায় নওগাঁ সদর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগী নারীদের হাতে এই সেলাই মেশিন তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের এই উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুবিধাবঞ্চিত নারীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শফিউল আযম রানা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আমিনা খাতুন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সমাজের পিছিয়ে থাকা নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেই সরকারের এই প্রয়াস।”

আরও পড়ুন

এবার পূর্ণ সুবিধার পথে শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সেলাই মেশিন পাওয়া উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে এবং দারিদ্র্য বিমোচনে প্রশাসনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই উদ্যোগ অসহায় নারীদের জীবনে আত্মবিশ্বাস, সম্মান এবং নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।

ভোরের অঅকাশ/ এনউব

সেলাই মেশিন

শেয়ার করুন: