শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাই মামলায় একজন গ্রেফতার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত যুবক হলেন আরকান চৌধুরী (২৫)। তিনি সাতকানিয়ার ৪নং কাঞ্চনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর কাঞ্চনা মনুফকিরহাট এলাকার জাফর চৌধুরী বাড়ির বাসিন্দা। তার পিতা মো. জাকির হোসেন ও মাতা মনোয়ারা বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর দুপুরে কাঞ্চনা ইউনিয়নের মনুফকিরহাট বাজার সংলগ্ন চৌধুরীপাড়া এলাকায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা থেকে প্রায় ৩ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তের অংশ হিসেবে সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে (১৩ সেপ্টেম্বর) আরকান চৌধুরীকে গ্রেফতার করে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে সাতকানিয়া থানার এক কর্মকর্তা জানান, “গ্রামীণ ব্যাংকের টাকার ছিনতাই ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বাকি আসামিদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ভোরের আকাশ/জাআ

সাতকানিয়াগ্রেফতার

শেয়ার করুন: