শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

ঈদে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক নিরাপদ রাখতে ১৭ টি পদক্ষেপ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ২৩ মে ২০২৫, ২:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক  নিরাপদ রাখতে ১৭ টি পদক্ষেপ
ঈদে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক নিরাপদ রাখতে ১৭ টি পদক্ষেপ

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মহাসড়ক যানজটমুক্ত ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক নিরাপদ রাখতে ১৭টি পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২২মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের আয়োজনে সড়ক নিরাপত্তা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসক শরিফা হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লেঃ কর্নেল নাসের উদ্দিন লিয়ন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব রেজওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মো.আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হোসেন, যমুনা সেতুর নিবাহী প্রকৌশলী আহসানুল ইসলাম পাবেল ও টাঙ্গাইলে সড়ক ও জনপদের নিবাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী প্রমুখ।

সভায়, সড়ক নিরাপত্তার সভায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে, ঈদে ঘরমুখো  মানুষের  যাত্রা নির্ভীঘ্ন ও আরামদায়ক  করার লক্ষ্যে ঈদের আগের ৩দিন ও পরের ৩দিন মহাসড়কে ওভারলোড ট্রাক, কাভাড ভ্যান ও লরী চলাচল বন্ধ রাখা, মহাসড়কে চুরি ডাকাতি ছিনতাই মলমপাটি, চাঁদাবাজি কর্মকাণ্ডে পুলিশের টহলের পাশাপাশি সেনাবাহিনী ও  র‍্যাবের টহল বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়াও লক্কর ঝক্কর ও ফিটনেসবিহীন যানবাহন বন্ধ এবং অতিরিক্ত ভাড়া বন্ধে নেয়াসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: