শিরোনাম
‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন

পীরগাছায় নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

রংপুরের পীরগাছায় নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে দিবসটি উদযাপনে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রংপুর -৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সদস্য সচিব আখতার হোসেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে ও ভেটেনারী সার্জন ডাঃ উৎপল চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাকিল আহম্মেদ।

আরও পড়ুন

মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্যে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাশেম আলী, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মাহমুদ পলাশ, বন্য প্রাণি উদ্ধার ও সংরক্ষণ (রেসকিউস) এর সদস্য নুর হাসান নাহিদ,খামারী সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংবাদকর্মী, খামারী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: