শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিগত আন্দোলনে নারী নেত্রীরা ঢাল হিসাবে কাজ করেছেন : আফরোজা আব্বাস

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ৭:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুর কাপাসিয়ায় জেলা মহিলা দলের সভায় নেতৃবৃন্দ
গাজীপুর কাপাসিয়ায় জেলা মহিলা দলের সভায় নেতৃবৃন্দ

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে নারীরা ঢাল হিসাবে কাজ করেছেন। ঘর-সংসার সামলিয়ে রাজপথের আন্দোলনে প্রথম সারিতে অবদান রেখেছেন নারীরা। তাই আজ নারী নেতৃত্বের অবদানকে স্বীকার করে তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। মূলদলের কমিটিতে আনুপাতিক হারে জায়গা করে দিতে হবে। 

তিনি বৃহস্পতিবার (১৯ জুন) সকালে গাজীপুর জেলা মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক” আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি কাপাসিয়ার কৃতিসন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্কে স্মরণ করে বলেন, কাপাসিয়ার সার্বিক উন্নয়নে তিনি ব্যাপক পরিকল্পনা করেছিলেন। 

কাপাসিয়া সদরে অবস্থিত ‘মডিউল কনভেনশন সেন্টারে’ অনুষ্ঠিত আলোচনা সভায় গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক গুলনাহার বেগমের পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান, জেলা বিএনপির সদস্য ও কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, ঢাকা মহানগর মহিলা দল নেত্রী তাবাসসুম টুম্পা, জেলা বিএনপির সদস্য আজগর হোসেন খান, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু প্রমুখ। 

এছাড়া অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মহিবুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, বিএনপি নেতা মফিজ উদ্দিন, মেহেদী হাসান বাচ্চু প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে জেলা মহিলা দলের অন্তর্ভুক্ত ৮ টি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/আজাসা

মহিলা দলকাপাসিয়া

শেয়ার করুন: