শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভোরের আকাশে সংবাদ প্রকাশের জের

গাইবান্ধায় বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা, তদন্ত কমিটি গঠিত

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১ ডিসেম্বর ২০২৫, ৪:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ৮ থেকে ১০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও সংশ্লিষ্টদের গাফেলতিতে এমন হয়েছে অভিযোগ করেন ওই বিদ্যালয়ের অভিভাবকরা। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। এর আগে ২০ নভেম্বর দৈনিক ভোরের আকাশে গাইবান্ধায় প্রধান শিক্ষকের গাফেলতি বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা এই শিরোনামে খবরটি প্রকাশিত হয়।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান। এর আগে ১৭ নভেম্বর জেলা শিক্ষা অফিসার ও ২৪ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন ওই বিদ্যালয়ের ৮ম শ্রেনির শিক্ষার্থী সায়েমাহ্ আক্তার স্নেহার মা মাহামুদা আক্তার শিল্পী।

অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষাবোর্ড থেকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনে ইচ্ছুক শিক্ষার্থীদের নাম নিবন্ধনের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে পত্র দেয়া হয়। কিন্তু তিনি বা কোন শিক্ষক কর্মচারী বিষয়টি অভিভাবকদের অবগত করেননি। এমনকি বিদ্যালয়ের নোটিশ বোর্ডে বা শ্রেনীকক্ষে কোন নোটিশ দেননি।

বিষয়টি আচ করতে পেরে অভিভাবকরা যোগাযোগ করলে প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, শিক্ষাবোর্ডে যোগাযোগ করে তাদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের ব্যবস্থা করা হবে। কিন্তু পরে আর কিছুই জানানো হয়নি। পরে জেলা শিক্ষা অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করা হয়।

এ প্রেক্ষিতে সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান স্বাক্ষরিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেন। কমিটিতে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মারজান সরকারকে প্রধান করে এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাঈদ হাসান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার এএইচএম হুমায়ুন কবিরকে তদন্তের নিদের্শ দেন।

এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান বলেন, অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি প্রতিবেদন দাখিল করলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, এ ঘটনার তদন্ত কমিটি করে এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/জাআ

ভোরের আকাশশিক্ষার্থীগাইবান্ধা

শেয়ার করুন: