শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সরকার বন্যাকবলিত মানুষের সহায়তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : ত্রাণ প্রতিমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ৫:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, চট্টগ্রামে বন্যা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী নিয়মিতভাবে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। 

একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

শনিবার (১১ জুলাই) ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদের পুকুর এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বন্যার শুরু থেকেই প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকার অবস্থা সম্পর্কে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। কোথায় কী ধরনের সহায়তা প্রয়োজন এবং কোন এলাকায় কী ব্যবস্থা নিতে হবে, সে বিষয়ে তিনি অবগত রয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সেই নির্দেশনার অংশ হিসেবে ফটিকছড়িতে এসে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলছেন এবং তাদের কাছে সরকারি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। দেশের মানুষের কল্যাণে সরকার সব সময় কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এম ইকবাল হোসেইন বলেন, যেকোনো দুর্যোগে সরকার জনগণের পাশে থাকে এবং বন্যাদুর্গতদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্যও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে তিনি চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীরের ভূমিকাও তুলে ধরেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বন্যার শুরু থেকেই স্থানীয় সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে ত্রাণ কার্যক্রম সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁর দেওয়া তথ্য ও সহযোগিতার কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

নদীর অব্যাহত ভাঙ্গনে সর্বস্ব হারিয়ে মানুষ দিশেহারা

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন, তাদের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

ভোরের আকাশ/র.ই


 

সরওয়ার আলমগীর

শেয়ার করুন: