শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নতুন কাঠামোর বিরুদ্ধে সোহরাওয়ারর্দী কলেজ শিক্ষকদের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৪ ডিসেম্বর ২০২৫, ৩:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সাতটি সরকারি কলেজের জন্য প্রস্তাবিত নতুন কাঠামো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষকরা।

বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ইউনিটের উদ্যোগে বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইলিয়াস বেপারী, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন সিকদার এবং ইংরেজি বিভাগের সরকারি অধ্যাপক মো. হাবিবুল্লাহ হালদার।

বক্তারা বলেন, প্রস্তাবিত নতুন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কলেজগুলোর স্বকীয়তা, স্বাধীন কাঠামো ও দীর্ঘদিনের ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হবে।  উচ্চশিক্ষার সুযোগ সংকুচিত হওয়া, শিক্ষার বাণিজ্যিকীকরণ এবং বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদ বিলুপ্ত হওয়ার আশঙ্কার বিষয়টিও তারা তুলে ধরেন।

শিক্ষকেরা আরও বলেন, এ কাঠামো শিক্ষার মান, গণশিক্ষা বিস্তার এবং সার্বিক শিক্ষা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।  তাই তারা দ্রুত প্রস্তাবিত কাঠামো পুনর্বিবেচনা করে বিদ্যমান কাঠামো বহাল রাখার দাবি জানান।

ভোরের আকাশ/জাআ

পিরোজপুরমানববন্ধন

শেয়ার করুন: