ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফরিদপুর সদর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ২২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
করেছেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আনোয়ার হোসেন, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান রঞ্জনসহ সংশ্লিষ্ট ব্যক্তি বর্গ
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সরিষা, মসুর ও খেসারির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ হাজার ২০০ জন কৃষককে ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার; ৮৫০ জনকে ৫ কেজি করে মসুরের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ১৭০ জনকে ৮ কেজি করে খেসারির বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।
কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
ভোরের আকাশ/ইউএম