শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

লক্ষ্মীপুরে ইসলাম গ্রহণ করে সুমাইয়াকে বিয়ে করলেন চীনা যুবক

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভালোবাসার টানে সুদূর চীন থেকে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশের লক্ষ্মীপুরে এসেছেন চীনা নাগরিক ফাং ওয়েনজুন। লক্ষ্মীপুরের তরুণী সুমাইয়া আক্তারের সঙ্গে গড়ে ওঠা ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। বিয়ের আগে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নতুন নাম রেখেছেন আব্দুর রহমান। ভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির সব বাধা পেরিয়ে তাদের এই প্রেম ও পরিণয়ের গল্প এখন লক্ষ্মীপুর জুড়ে বেশ কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

সংগৃহীত নথিপত্র অনুযায়ী, চীনের জিয়াংসু প্রদেশের নাগরিক ফাং ওয়েনজুন গত ১৮ নভেম্বর লক্ষ্মীপুরে নোটারি পাবলিকের সামনে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে হলফনামা দাখিল করেন। ওই হলফনামায় তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, কোনো ধরনের চাপ বা জোরজবরদস্তি ছাড়াই সম্পূর্ণ নিজের ইচ্ছায় ও স্বেচ্ছায় তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর তার নতুন নাম রাখা হয়েছে আব্দুর রহমান, যদিও তার পাসপোর্ট ও অন্যান্য নথিপত্রে আগের নাম ফাং ওয়েনজুন বহাল রয়েছে।

হলফনামায় মহান আল্লাহর একত্ববাদে অগাধ বিশ্বাস এবং হজরত মুহাম্মদ (সা.)-কে আল্লাহর সর্বশেষ রাসুল হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইসলামের মৌলিক বিশ্বাস ও নীতিমালা নিষ্ঠার সঙ্গে অনুসরণের অঙ্গীকারও করেছেন এই চীনা যুবক।

স্থানীয় সূত্রে জানা গেছে, নববধূ সুমাইয়া আক্তারের বাবার নাম মুক্তার হোসেন এবং মায়ের নাম তাসলিমা আক্তার। লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকার চরভূতা গ্রামে তাদের বাড়ি। তিন ভাইয়ের একমাত্র বোন সুমাইয়া।

আরও পড়ুন

লোহাগাড়ায় ২০০ বোতল মদ জব্দ, আটক ৩

স্থানীয়দের ভাষ্যমতে, বিয়ের পর বর্তমানে তিনি নানার বাড়িতে বেড়াতে এসেছেন। আব্দুর রহমান ওরফে ফাং ওয়েনজুনের সঙ্গে সুমাইয়ার বিয়ের বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর থেকেই আশপাশের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ভিন্ন দুটি দেশ, ভিন্ন ভাষা ও ভিন্ন সংস্কৃতির মানুষ হয়েও ভালোবাসার বন্ধনে জড়িয়ে নতুন জীবন গড়ার স্বপ্ন দেখছেন ফাং ওয়েনজুন ও সুমাইয়া। দেশ ছেড়ে অচেনা মাটিতে আসা, ধর্মীয় পরিচয় বদলে নতুন নাম গ্রহণ এবং ভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে সংসার শুরু করা, সব মিলিয়ে ফাং ওয়েনজুনের আব্দুর রহমান হয়ে ওঠার এই কাহিনি এখন লক্ষ্মীপুরের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি।

সুমাইয়া আক্তার জানান, অনলাইনে চীনা নাগরিক ফাং ওয়েনজুন সাথে পরিচয় হয়। এক পর্যায়ে সে আমার কাছ থেকে বাংলাদেশ বিষয়ে জানতে চায়। আমি বিস্তারিত তথ্য দিলে সে দেশে আসার আগ্রহ প্রকাশ করে এবং আমাকে বিয়ের প্রস্তাব দেয়। পরে আমি তাকে বলি তুমি দেশে আসলে ইসলাম ধর্ম গ্রহন করলে আমি রাজি। এক পর্যায়ে সে আমার যোগাযোগ বাংলাদেশে চলে আসে। আপনারা দোয়া করবেন আমাদের জন্য ধর্মীয় নিয়মে আমরা বিয়ে করেছি।

ভোরের আকাশ/ইউএম
 

লক্ষ্মীপুর

শেয়ার করুন: