ঈশ্বরদীতে জ্বালানি তেলের সংকট, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দিচ্ছে ১০০ টাকার তেল

ঈশ্বরদী উপজেলায় জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে মোটরসাইকেল চালকসহ বিভিন্ন যানবাহনের চালকদের।
সরেজমিনে দেখা গেছে, অনেকেই ৩ থেকে ৪ ঘণ্টা লাইনে অপেক্ষা করেও পর্যাপ্ত জ্বালানি পাচ্ছেন না। কোথাও কোথাও ১০০ টাকার সীমিত তেল দিয়েই ফিরতে হচ্ছে চালকদের।
এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে যারা দৈনন্দিন কাজে মোটরসাইকেলের ওপর নির্ভরশীল।
ভুক্তভোগীরা জানান, দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজন অনুযায়ী তেল না পাওয়ায় তাদের কর্মজীবনে ব্যাঘাত ঘটছে।
অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, দ্রুত এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে কবে নাগাদ এই সংকট কাটবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।
ভোরের আকাশ/ র.ই