শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ৩ মার্চ ২০২৬, ২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। সোমবার (২ মার্চ) সন্ধ্যায় জেলার কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে  ও সকালে ঝিনাইদহ সদরে ট্রাকের ধাক্কায় পৃথকভাবে দুইজন নিহত হয়।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে শুভ চৌধুরি (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শুভ চৌধুরী বারবাজার এলাকার বেলাট গ্রামের বিদ্যুত চৌধুরীর ছেলে।

স্থানীয়রা জানান, শুভ চৌধুরী পেশায় একজন মোবাইল মেকানিক। সে সোমবার সন্ধার পর বারবাজার এলাকার আওলিয়া মসজিদের পশ্চিম পাশে ট্রেন লাইনের নিকটে মোবাইল ফোনে কথা বলার সময় দুর্ঘটনায় পতিত হয়।

এ ব্যাপারে বারবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস সন্ধা ৭ টা ২০ মিনিটে বারবাজার এলাকা ছেড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে নিহতের বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

অন্যদিকে ঝিনাইদহ সদরের নৃসিংহপুর নামক স্থানে শ্রমিক বাবার জন্য ভাত নিয়ে যাওয়ার সময় ট্রাকের চাপায় হুসাইন (১৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে সময় প্রান্ত নামের অপর এক শিশু আহত হয়। নিহত হুসাইন কয়েরগাছি গ্রামের শাহিন রহমানের ছেলে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রাজ্জাক জানান, সকালে বাইসাইকেল যোগে হুসাইন তার বাবার জন্য নৃসিংহপুর ইটভাটাই খাবার নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে ভাটার সামনে পৌঁছালে কালীগঞ্জ থেকে ঝিনাইদহগামী একটি খড়ির ট্রাক পিছন দিক থেকে সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে হুসাইন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে রাস্তার পাশে পড়ে আহত হয় ওই সাইকেলে থাকা হুসাইনের বন্ধু প্রান্ত। প্রান্তকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/নি

ঝিনাইদহনিহত

শেয়ার করুন: