শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জেলা পরিষদের উদ্যোগে পিরোজপুরে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ৩:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

আমার আঙিনা আমি পরিষ্কার রাখি, ডেঙ্গু, হাম, চিকুনগুনিয়াসহ রোগবালাই থেকে দূরে থাকি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও জুলাই যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পিরোজপুরে মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষ বিতরণ, গার্বেজ ভ্যান বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে পিরোজপুর জেলা পরিষদের আয়োজনে এবং পৌরসভার সহযোগিতায় পৌর এলাকার উকিলপাড়া-আমলাপাড়ায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন সহ স্থানীয় বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাসব্যাপী এ কর্মসূচির আওতায় বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং পরিবেশ ও জনস্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।

আরও পড়ুন

বাড়ল ফার্মের মুরগির দাম, কেজি ১৮৫ টাকা

অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা শুধু সরকারি প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি আরও বলেন, একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য পিরোজপুর গড়ে তুলতে পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে জেলা পরিষদ জনকল্যাণমূলক এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে পজেটিভ পিরোজপুর ও এমিনেন্ট বয়েজ পিরোজপুরের সদস্যরা পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

ভোরের আকাশ/ইউএম

পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান

শেয়ার করুন: