শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নলছিটিতে বাড়িতে ঢুকে যুবককে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগ

‎ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

‎ঝালকাঠির নলছিটি উপজেলায় বসতবাড়িতে ঢুকে এক যুবককে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. সজিব সিকদার (২৮) নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভৈররপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের বাসিন্দা সজিব সিকদারের সঙ্গে একই এলাকার ইউসুফ সিকদার ও তার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ৬ মার্চ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ইউসুফ সিকদার, তার দুই ছেলে উজ্জ্বল সিকদার ও রাকিব সিকদারসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সজিব সিকদারের বাড়িতে ঢুকে তাকে ঘর থেকে ডেকে বাইরে নেয়। পরে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে।

‎সজিব সিকদার বলেন, “ঘটনার রাতে আমি বাসায় একা ছিলাম। তারা দেশীয় অস্ত্র নিয়ে ডেকে বাইরে এনে আমার ওপর হামলা চালায়। কোনোভাবে দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচি। পৈত্রিক সম্পত্তি দখলের উদ্দেশ্যেই তারা আমাকে হত্যার চেষ্টা করেছে।” ‎তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

‎এ বিষয়ে নলছিটি থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/ র.ই

অভিযোগআরিফুল আলম

শেয়ার করুন: