শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইলের কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬, ২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে ২৪৫ জন নারী-পুরুষকে বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ছানি অপারেশন ও উন্নত চিকিৎসার জন্য ৪৫ জন রোগীকে বাছাই করা হয়েছে।

পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে ও যশোরের আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত চলা ক্যাম্পে ছানি পরীক্ষা ও ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়।

বাছাই করা ৪৫ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন ও উন্নত চিকিৎসার জন্য যশোরের আদ-দ্বীন চক্ষু হাসপাতালে পাঠানো হবে। তাদের যাতায়াত ও সার্বিক সহযোগিতার দায়িত্ব নিয়েছে আয়োজক সংগঠন।

ক্যাম্পে উপস্থিত ছিলেন পিরোলী হাবিবুল আলম বীর প্রতীক কলেজের সহকারী অধ্যাপক ও সবুজ সংঘের উপদেষ্টা মাহমুদুল হক আবু জাফর (পীর সাহেব), আদ-দ্বীন চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রশান্ত কুমার পোদ্দার, কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোর্শেদ শেখ, সবুজ সংঘের সাধারণ সম্পাদক তানভীর হাসান বাপ্পি, চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও কাউন্সেলর মো. দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ক্যাম্পের কারিগরি ও সেবামূলক কার্যক্রমে সহযোগিতা করেন আলফাজ শেখ, বাদশাহ শেখ ও আদনান খান।

চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা জানান, আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে অনেকেই চোখের চিকিৎসা করাতে পারেননি। বাড়ির কাছেই বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসাসেবা পাওয়ার পাশাপাশি ছানি অপারেশনের সুযোগ পেয়ে তারা আনন্দিত।

খানকাপাড়া সবুজ সংঘের সাধারণ সম্পাদক তানভীর হাসান বাপ্পি বলেন, গ্রামের আর্থিকভাবে অসচ্ছল নারী-পুরুষের চোখের ছানিসহ বিভিন্ন সমস্যা বিনামূল্যে চিকিৎসার সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও গ্রামীণ জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের সেবামূলক চিকিৎসা ক্যাম্প অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/জেআ

মেডিকেল কলেজহাসপাতাল

শেয়ার করুন: