শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর ৫ আসন

বিএনপির মনোনয়ন পেলেন ব্যারিস্টার একেএম কামরুজ্জামান

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ৫ ডিসেম্বর ২০২৫, ৭:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার একেএম কামরুজ্জামান। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে তাঁর নাম চূড়ান্ত করে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় দফায় তার প্রার্থিতা ঘোষণা করেন। প্রথম ধাপে ২৩৭ আসনে মনোনয়ন দেওয়ার সময় এ আসন ফাঁকা রেখেছিল বিএনপি।

মনোনয়ন পাওয়ার পর তিনি দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন। 

একেএম কামরুজ্জামান বলেন, আমি সব সময় মাঠেই ছিলাম, এখনো আছি; ভবিষ্যতেও থাকার চেষ্টা করবো-ইনশাআল্লাহ। ধানের শীষ নিয়ে আমি লড়তে প্রস্তুত।

ফুলবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব সাবেক ছাত্রদলের সভাপতি মো. মাহবুব আলম মিলন জানান, ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানকে মনোনয়ন দেওয়ায় ফুলবাড়ী- পার্বতীপুর  বিএনপি'র নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এছাড়া তিনি যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় কার্যকলাপের বাইরেও তিনি সাংগঠনিক এবং আইনগত দায়িত্বে (আইনজীবী হিসেবে ) কাজ করছেন; ফলে বিদেশি সহযোগিতা, আইনগত পরামর্শ, আন্তর্জাতিক সম্পর্কসহ দলের ইস্যুতে অসাধারণ ভূমিকা রয়েছে।

প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দ্বিতীয় দফায় আরও ৩৬ আসনে প্রার্থী চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ ব্রিফিংয়ে এ মনোনয়ন ঘোষণা করেন।

ভোরের আকাশ/এসএইচ

দিনাজপুরএকেএম কামরুজ্জামান

শেয়ার করুন: