শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় ১ মণ গাঁজাসহ গ্রেপ্তার-২,প্রাইভেটকার জব্দ

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ : ২ জুলাই ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে এক মণ ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানকালে একটি প্রাইভেটকারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এক মণ ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মাসুম (২২) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলি গ্রামের জামাল শেখের ছেলে সোয়েব শেখ।

আরও পড়ুন

বদলির পরও রিলিজ নেননি গাইবান্ধার আলোচিত এসিল্যান্ড

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজার চালান নিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিলেন গ্রেপ্তার দুই ব্যক্তি। পথে আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/জেআ

আশুলিয়ায়ঢাকাসাভার

শেয়ার করুন: