শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘জনতার দুয়ারে জুলাই পদযাত্রা’ শুরু হচ্ছে রংপুর থেকে

রংপুর প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুন ২০২৫, ৮:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
এনসিপি’র সংবাদ সম্মেলন
এনসিপি’র সংবাদ সম্মেলন

শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দেশব্যাপী ‘জনতার দুয়ারে জুলাই পদযাত্রা’ শুরু করবে জাতীয় নাগরিক পার্টি। সোমবার (৩০ জুন) দুপুরে রংপুর এনসিপি’র জেলা ও মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলার প্রধান সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব ও মহানগরের প্রধান সমন্বয়ক সাদিয়া ফারজানা দিনা জানান, ছাত্র-জনতার আকাঙ্খা শুনতে ও সারাদেশের মানুষের দুয়ারে পৌঁছে যেতে এনসিপি জুলাই মাস জুড়ে নানা কর্মসূচী হাতে নিয়েছে। 

মঙ্গলবার সকালে পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত করবেন এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। 

বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ গেট থেকে পদযাত্রা নিয়ে এনসিপি নেতারা নগরীর লালবাগ, শাপলা চত্বর, জাহাজ কোম্পানী মোড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পথসভা করবেন। এরপর তাদের পদযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। এ সময় উপস্থিত ছিলেন, এনসিপি মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়ন, শান্তি কাদেরীসহ অন্যরা।

ভোরের আকাশ/আজাসা

এনসিপিরংপুর

শেয়ার করুন: