শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরে অটোরিকশা চালকদের অবরোধ শেষে দেড় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে অটোরিকশা চালানোর দাবি ও পুলিশি হয়রানির প্রতিবাদে জেলার শ্রীপুর থানাধীন পুরান বাজার তুলা গবেষণার সামনে অবরোধ সৃষ্টি করেন ব্যাটারিচালিত অটোরিকশার শতাধিক চালকরা।

এসময় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক বন্ধ করে দেন তারা। এতে দেড় ঘণ্টা ধরে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা চালকদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, ব্যাটারিচালিত অটোরিকশা মহাসড়কে চলাচল পুরো নিষিদ্ধ থাকলেও চালকরা আইন মানছেন না। এতে প্রতিনিয়তই পুলিশ অটোরিকশা আটক করে থানায় নিচ্ছেন। অনেক অটোরিকশা আবার অকেজো করেও দেওয়া হচ্ছে। এমন হয়রানির প্রতিবাদ ও নির্বিঘ্নে অটোরিকশা চলাচলের দাবি জানিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে অবস্থান করেন চালকরা। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে শতশত কর্মজীবী মানুষ। পরে সকাল ১০টার দিকে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দেন। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির আহমেদ বলেন, ব্যাটারিচালিত রিকশা মালিক ও চালকরা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। পরে তাদের দীর্ঘসময় বুঝানোর পরে সড়ক ছেড়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।  

ভোরের আকাশ/এসএইচ

প্রত্যাহারসড়ক অবরোধগাজীপুর

শেয়ার করুন: