শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনার ঈদ উপহার বিতরণকারী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ৪:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শেখ হাসিনার ঈদ উপহার বিতরণকারী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
শেখ হাসিনার ঈদ উপহার বিতরণকারী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বরগুনা জেলা যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানভীর আহমেদ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা থানা পুলিশ গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। ‘ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযানের অংশ হিসেবে এ গ্রেপ্তার অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, সম্প্রতি বরগুনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বিতরণের পাশাপাশি এলাকায় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অভিযোগে তানভীর আহমেদ পুলিশের নজরদারিতে ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে বরগুনা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে তানভীর আহমেদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একাধিক মামলার নিয়মিত আসামি। আজ বিকেল ৫টায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

ভোরের আকাশ/সু
 

গ্রেপ্তারঈদ উপহারযুবলীগ

শেয়ার করুন: