আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে
জামালপুরে আইনজীবী ফোরামের অবস্থান কর্মসূচি

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপির দিক নির্দেশনায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত করার ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিট অবস্থান কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার ( ২৩ জুন ) সকালে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের আহবায়ক এডভোকেট আব্দুল হাই (১), সদস্য সচিব এডভোকেট রিশাদ রেজওয়ান বাবু, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার, জেলা আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক এডভোকেট মোবারক হোসেন, অডিটর শফিকুল ইসলাম রাজু, সিনিয়র আইনজীবী ফজলুল হক ও মোকাম্মেল হকসহ অন্যান্য আইনজীবীরা ।
এসময় আইনজীবী ফোরামের নেতারা নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকার আহবান জানান।
ভোরের আকাশ/ র.ই