শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁর মান্দায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নওগাঁয় মান্দা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল গণির নেতৃত্বে মান্দা থানা পুলিশের একটি দল দুপুরের দিকে সতীহাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন। আটককৃতরা হলেন উপজেলার ৫ নং গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর ঋষিপাড়ার যোগেন ঋষির মেয়ে ও নিমাই ঋষির স্ত্রী আদরি ঋষি (২৮) ও প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের তাহের উদ্দিনের ছেলে মোহাম্মদ তারেক (২১)। তাদের হেফাজত থেকে আদরীর বাড়ি তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার জন্য সংগ্রহ করে রেখেছিল।

পুলিশ সূত্রে জানা যায়, আদরি ও মোহাম্মদ তারেক বেশ কিছুদিন ধরে সতীহাট এলাকায় মাদকের ব্যবসা চালাচ্ছিলেন। তারেকের বিরুদ্ধে একাধিক চুরি,ছিনতাই,চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে।

অপরদিকে আদরী ঋষিও একজন চিহ্নিত মাদক সম্রাজ্ঞী তারা গাঁজা সরবরাহ করে এলাকার যুবসমাজকে বিপথগামী করার চেষ্টা করছিল, যা স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিল। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ এই অভিযানে নেমেছিল।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল গনি জানান, ‘‘মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা কোনোভাবেই মাদকসেবন এবং মাদক ব্যবসা সহ্য করব না। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকের নেটওয়ার্ক নির্মূল করতে আমরা আমাদের অভিযান আরও তীব্র করতে প্রস্তুত।

এছাড়াও, পুলিশ জানিয়েছে যে, গ্রেফতারকৃতরা আরো বড় মাদক চক্রের সঙ্গে সম্পর্কিত থাকতে পারে, যা তদন্তের মাধ্যমে বের করা হবে পুলিশ এই ধরনের কার্যক্রম আরও বাড়ানোর পরিকল্পনা করছে যাতে মাদকসেবন এবং মাদক ব্যবসা সমাজ থেকে দূর করা যায়।

ভোরের আকাশ/এসএইচ

নওগাঁআটকমাদক ব্যবসায়ী

শেয়ার করুন: