শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রূপগঞ্জে অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভস্থ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ৬:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে বিথী আক্তার নামে এক গৃহবধূকে মারধর করে তার গর্ভের সন্তান হত্যার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় বিচার দাবিতে মৃত সন্তান কোলে নিয়ে ভুক্তভোগী ও তার পরিবার বিভিন্ন স্থানে ঘুরে অবশেষে বুধবার (২২ এপ্রিল) রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিথী আক্তারের মা মাকসুদা আক্তার বাদী হয়ে চারজনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৬ এপ্রিল বিকেলে মাকসুদা আক্তার তার গর্ভবতী মেয়ে বিথী আক্তার ও ছোট মেয়ে জোসনা আক্তারকে নিয়ে চনপাড়া এলাকায় তাদের পৈতৃক বাড়িতে আসেন। 

সেখানে গিয়ে তারা দেখতে পান কয়েকজন ব্যক্তি তাদের বাড়ির উঠোনে বসে মাদক সেবন করছে। এ সময় তাদের সরে যেতে বললে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে মাকসুদা আক্তারসহ তার দুই মেয়ের ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, তারা চুলের মুঠি ধরে টানাহেঁচড়া, মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করে। 

এ সময় গর্ভবতী বিথী আক্তারকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও পেটে লাথি মারা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে বিথী আক্তারকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি পাঁচ মাসের মৃত সন্তান প্রসব করেন।

চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তলপেটে আঘাতজনিত অতিরিক্ত রক্তক্ষরণে গর্ভের সন্তানের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় চনপাড়া এলাকার আমির হোসেন (৩৫), বসির উদ্দিন (৩৫), নয়ন মিয়া (৩০) ও আব্দুর রশিদ (৪০)-কে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভোরের আকাশ/ র.ই


 

শিশুর মৃত্যুএএইচএম সালাউদ্দিন

শেয়ার করুন: