শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচিত হলে নবীনগরে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে: স্বতন্ত্র প্রার্থী তাপস

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ৯ ফেব্রুয়ারি ২০২৬, ৪:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নবীনগর হাই স্কুল মাঠে আয়োজিত এ সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস।

প্রধান অতিথি কাজী নাজমুল হোসেন তাপস তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বলেন, 'আমি নির্বাচিত হলে নবীনগরে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি, গায়েবি মামলা, মামলা বাণিজ্য, ভূমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। আমি এমপি হলে নবীনগরে অপরাজনীতি চলবে না।' পাশাপাশি তিনি ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি এবং জনকল্যাণভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভোটের দিন সবাই কেন্দ্রে গিয়ে ফুটবল মার্কায় ভোট দেবেন এবং ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেবেন, যাতে কোনো ধরনের অনিয়ম না ঘটে।

সভায় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সদস্য আবু সাঈদ, হযরত আলী, সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু, হাজী ফুরকান উদ্দিন, হাজী নুরুল ইসলাম ও মাওলানা শফিকুল ইসলাম। বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ফুটবল মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার জন্য নবীনগরবাসীর প্রতি আহ্বান জানান।

ভোরের আকাশ/এনএস

ব্রাহ্মণবাড়িয়াস্বতন্ত্র প্রার্থী

শেয়ার করুন: