খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাংবাদিক ইউনিয়ন বগুড়ার দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে সাংবাদিক ইউনিয়ন বগুড়া।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আছর শহরের বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়ার পূর্বে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্ব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।
অনুষ্ঠানে বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, সৈয়দ ফজলে রাব্বী ডলার, সহ-সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বগুড়া প্রেসক্লাব, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশ নেন। শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ভোরের আকাশ/এসএইচ