জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলেম-উলামা, সুবিধাবঞ্চিত শিশু, এতিম ও সুধীজনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে জামালপুর সরকারি শিশু পরিবার মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
এসময় জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আব্দুল আউয়ালসহ বিএনপি, জামায়াত ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারী কর্মকর্তা, প্রেসক্লাবের সদস্য-সহযোগী সদস্য, আলেম-উলামা, বিভিন্ন গণমাধ্যম সংগঠনের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ হাফিজ রায়হান সাদা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ভোরের আকাশ/নি