শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৪ দফা দাবিতে গাইবান্ধায় সিপিবি'র বিক্ষোভ সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সারাদেশে 'মব-সন্ত্রাস' বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের ১নং রেলগেট এলাকায় দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবির জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, সদস্য কমরেড রেবতী মোহন বর্মন, সুপ্রিয়া দেব, যজ্ঞেশ্বর বর্মন, রানু সরকার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, এক বছর আগে যে আকাঙক্ষা নিয়ে এদেশের ছাত্র-জনতা গণঅভ্যুত্থান সংগঠিত করেছিল অন্তর্বর্তী সরকারের এক বছরের কর্মকাণ্ড সেই আকাঙক্ষা হতাশায় পরিণত করেছে। ২৭ লাখ মানুষ দারিদ্রসীমার নিচে নেমে গেছে, মব সন্ত্রাস চলেছে প্রতিনিয়ত, সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা নেই, বিচার বহির্ভূত হত্যাকান্ড সংঘটিত হয়েছে একের পর এক, নিত্যপণ্যের দাম বেড়েছে, অসংখ্য মাজার ভেঙ্গেছে, এমনকি কবর থেকে লাশ তুলে পোড়ানোর মত জঘন্য ঘটনাও ঘটেছে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম সংঘটিত হয়েছে। সব মিলিয়ে মানুষের স্বপ্ন লুট হয়েছে।

বক্তারা অবিলম্বে মব সন্ত্রাস বন্ধ করে মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান এবং দ্রুত নির্বাচন দিয়ে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরানোর আহবান জানান তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ভোরের আকাশ/জাআ

বিক্ষোভ সমাবেশগাইবান্ধা

শেয়ার করুন: