লোহাগাড়ায় ২০০ বোতল মদ জব্দ, আটক ৩

চট্টগ্রামের লোহাগাড়ায় স্থানীয়দের উদ্যোগে ২০০ বোতল মদ জব্দ করা হয়েছে।
এ ঘটনায় তিনজনকে আটক করে লোহাগাড়া থানা পুলিশের কাছে সোপর্দ
করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরম্বা
ইউনিয়নের কাজিরপাড়া ৩ নম্বর ওয়ার্ডের জানসিকদার পাড়া মা ব্রিকফিল্ডের
অফিস থেকে এসব মদ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিনের নেতৃত্বে এলাকাবাসী
অভিযান চালিয়ে বিক্রির উদ্দেশ্যে বস্তায় মজুদ রাখা মদ জব্দ করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ব্রিকফিল্ডের দারোয়ান
মাবুদের নেতৃত্বে সেখানে মদ বিক্রির কার্যক্রম চলছিল। এ ব্যবসায় আখতার
কামাল ও আরও এক অজ্ঞাত ব্যক্তি জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।
স্থানীয় সচেতন মহল মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন,
যুবসমাজ ও সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় তাদের এ অবস্থান অব্যাহত
থাকবে। মাদকের সঙ্গে কোনো আপস করা হবে না।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, বন্ধ ব্রিকফিল্ডের অফিস থেকে স্থানীয়দের উদ্যোগে
২০০ বোতল মদ ও তিনজনকে আটক করা হয়েছে। আটক সংশ্লিষ্টদের বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ মামলা রুজু করেছে।
ভোরের আকাশ/ইউএম