শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মোল্লাহাটে টিনের চাল খুলে ঘরে চুরি, হত্যাচেষ্টার অভিযোগ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বাগেরহাটের মোল্লাহাটে টিনের চাল খুলে একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা নগদ ৫ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন নিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় গৃহকর্তা আব্দুল হাকিম বাবু দাবি করেছেন, তাকে হত্যার উদ্দেশ্যেও দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে থাকতে পারে। তবে ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।

গত ৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে উপজেলার ভান্ডারখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

গৃহকর্তা আব্দুল হাকিম বাবু জানান, তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় থেকে ব্যবসা করেন। ঘটনার দিন জমিসংক্রান্ত বিরোধের একটি মামলায় হাজিরা দিতে বাগেরহাট আদালতে আসেন তিনি। পরে সেদিনই ঢাকায় ফিরে যান। তার অনুপস্থিতির সুযোগে অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে টিনের চাল খুলে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণের চেইন নিয়ে যায়।

আরও পড়ুন

মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর, ককটেল উদ্ধার

আব্দুল হাকিম বাবুর অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ বা তাদের ভাড়া করা দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে থাকতে পারে। তবে তাকে বাড়িতে না পেয়ে ঘরে থাকা মালামাল নিয়ে তারা পালিয়ে যায়।

তিনি জানান, এ ঘটনায় মোল্লাহাট থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কল রিসিভ না করায় মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হকের বক্তব্য পাওয়া যায়নি।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: