শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুর জেলা কারাগারের হাজতির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুর জেলা কারাগারের রবিবার এক হাজতির মৃত্যু হয়েছে। সন্ধ্যায় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এসময়  চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন। মৃত হাজতি মো. সিদ্দিক মিয়া (৩৩) গাজীপুর মহানগরীর তড়ৎপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

গাজীপুর জেলা কারাগারের সিনিয়র জেল সুপার রফিকুল কাদের জানান, সদর মেট্রো থানার একটি ডাকাতির প্রস্তুতি মামলায় আদালতের মাধ্যমে শনিবার সন্ধ্যায় আসামি সিদ্দিক মিয়াকে কারাগারে আনা হয় হয়। রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সিদ্দিক মিয়া কারা অভ্যন্তরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় সোয়া ৬টার দিকে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান বলেন, শুক্রবার নগরীর তড়ৎপাড়া এলাকা থেকে সিদ্দিক মিয়াকে পুলিশ আটক করে। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা হলে পুলিশ পরদিন শনিবার গাজীপুর আদালতে পাঠায়। আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

ভোরের আকাশ/তা.কা


 

 

গাজীপুরমৃত্যুহাজতি

শেয়ার করুন: