শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কসবায় স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ৮:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত বুধবার রাতে উপজেলার খাড়েরা পশ্চিম পাড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে জখম করে স্বামী নিজেই আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া যায়।  বুধবার রাত ৯ টায় কসবা থানাধীন খাড়েরা ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।  

স্থানীয় সূত্রে জানা যায়, পারভেজ (৩০) ও তার স্ত্রী লাকি বেগমের (২৩) মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলে আসছিল।  ৬ মাস আগে লাকি তার স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসে।  পরে সে খাড়েরা গ্রামের কামাল মাস্টারের বাড়িতে গৃহপরিচারিকার কাজ নেয়।  বুধবার (৯ জুলাই) রাত ৮ টার দিকে পারভেজ তার স্ত্রীর সঙ্গে দেখা করতে আসলে উভয়ের মধ্যে ঝগড়া হয়। 

একপর্যায়ে পারবভজ ছুরি দিয়ে স্ত্রী লাকিকে কুপিয়ে গুরুতর জখম করে এবং পরে নিজেই নিজের শরীরে ছুরি চালিয়ে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।  আহত লাকিকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়।  তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল কাদের জানান, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/আজাসা

ব্রাহ্মণবাড়িয়াস্বামীর মৃত্যু

শেয়ার করুন: