শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিষ্ণুপুর সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ৬:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর সীমান্তে বিজিবি কর্তৃক ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ বিষ্ণপুর বিওপি হতে নায়েক সুবেদার মো. মনিরুজ্জামান এর নেতৃত্বে বিজিবির টহল দল সীমান্ত পিলার ২০১২/৪-এস হইতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ৮ নং  বিষ্ণুপুর ইউপি'র কালাছড়া এলাকায় ফাঁদ পেতে বসে থাকে।

উক্ত স্থান দিয়ে আনুমানিক সকাল ৯টার দিকে কিছু সন্দেহজনক চোরাকারবারী মাথায় বস্তা নিয়ে ভারত হতে বাংলাদেশের দিকে আসতে থাকলে টহল দল তাদেরকে ধাওয়া করেন; পরে চোরাকারবারীরা বস্তা ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে উল্লেখিত স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় স্কফ- ১,১৮৬ বোতল, গাঁজা- ১০০ কেজি এবং ফেন্সিডিল- ৭০ বোতল উদ্ধার  করে। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য- ৮,৫২,৪০০/- (আট লক্ষ বায়ান্ন হাজার চারশত) টাকা। এ ছাড়াও ১০ই আগষ্ট ২০২৫ইং তারিখ রাতে মুকুন্দপুর ও সিংগারবিল বিওপি কর্তৃক ৪২ কেজি ভারতীয় গাঁজা আটক করে।

লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ, সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি (অধিনায়ক) বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় চোরাকারবারী ও সন্ত্রাসী কর্তৃক সকল অপতৎপরতা রোধে বিজিবি ২৫ ব্যাটালিয়ন নিরবচ্ছিন্ন ও কার্যকর অভিযান পরিচালনার পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রাখছে।

গত একমাসে ২৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক ৮,৯০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২৯৮৩ বোতল স্কফ, ২৮২ কেজি গাঁজা, ১৫২ বোতল ফেন্সিডিল, ৫২ বোতল হুইস্কি এবং ১৭ বোতল বিয়ার আটক করা হয়।

ভোরের আকাশ/জাআ

ভারতীয় মাদকউদ্ধারবিষ্ণুপুর সীমান্ত

শেয়ার করুন: