শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধুপুরে বাস চাপায় নিহতের প্রতিবাদে বাসে অগ্নিসংযোগ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

টাঙ্গাইল-জামালপুর সড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী ব্রিজের অদূরে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকা-ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে  ধনবাড়ী উপজেলার ভাইঘাট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জাহিদ হাসান নিহত হন।

জাহিদ মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের বাসুদেববাড়ী গ্রামের জাকের হোসেনের পুত্র। দুর্ঘটনায় তার সঙ্গী (অজ্ঞাত) গুরুতর আহত হয়। তাকে মধুপুর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি  করা হয়।

এলাকাবাসীরা জানান, নিহত জাহিদের বাবা জাকির হোসেন অসুস্থ হয়ে মধুপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অসুস্থ বাবার সাথে দেখার করার জন্য এক বন্ধুকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে মধুপুর হাসপাতালে আসার পথে দুর্ঘটনা ঘটে। জাহিদ নিহত হওয়ার খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শত শত গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। এ সময়ে ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের অপর একটি বাসে উত্তেজিত লোকজন আগুন ধরিয়ে দেয়। পরে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মধুপুর থানার ওসি ইমরানুল কবীর খবরের সত্যতা নিশ্চিত করেন।

ভোরের আকাশ/মো.আ.

 

টাঙ্গাইলনিহত

শেয়ার করুন: