শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মান্দায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ৩ মে ২০২৬, ৯:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের কবুলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর ঋষিপাড়া এলাকার জিতেন্দ্রনাথ ঋষি (৫০) ও নিরঞ্জন ঋষি (২২)। এ ঘটনায় মান্দা থানায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) জাকিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাতে কবুলপুরগামী রাস্তায় অভিযান পরিচালনা করেন। এ সময় জিতেন্দ্রনাথ ঋষি এবং নিরঞ্জন ঋষিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। 

তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গোউর চন্দ্র নামের আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যান।

অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি কালো হাতব্যাগ জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

হাওরে অকাল বন্যায় পানির নিচে বোরো ধান, কৃষকের আহাজারি

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর রোববার তাদের নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ র.ই

আসামি গ্রেপ্তারখোরশেদ আলম

শেয়ার করুন: