শিরোনাম
রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনরাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

বন্দরে গ্যারেজের মেঝে খুঁড়ে মিলল মাদক মজুতের গোপন আস্তানা

প্রতিনিধি নারায়ণগঞ্জ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বন্দরে গ্যারেজের মেঝে খুঁড়ে মিলল মাদক মজুতের গোপন আস্তানা
বন্দরে গ্যারেজের মেঝে খুঁড়ে মিলল মাদক মজুতের গোপন আস্তানা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যারেজের মেঝের নিচে গোপন চেম্বার তৈরি করে মজুত রাখা বিপুল পরিমাণ বোতলজাত মাদক ক্রাফ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। 

এ সময় ৯৯ বোতল ক্রাফ ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) এসআরবি-১১, সিপিসি নারায়ণগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোঃ হানিন আল তোরাবী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার লালমণ্ডল এলাকায় আসামিদের মালিকানাধীন একটি গ্যারেজে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসআরবি-১১-এর একটি আভিযানিক দল। এ সময় মাদক কারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে গ্যারেজের কক্ষের মেঝের নিচে কৌশলে গোপন চেম্বার তৈরি করে সেখানে বোতলজাত মাদক মজুত করে রেখেছিল।

অভিযানকালে আভিযানিক দল গোপন চেম্বারটি শনাক্ত করে তল্লাশি চালায়। পরে সেখান থেকে ৯৯ বোতল ক্রাফ ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল করিম (৬০) ও তাঁর ছেলে মো. মাসুম (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বন্দর থানার জাঙ্গীপাড়া এলাকার বাসিন্দা।

এসআরবি-১১, সিপিসি নারায়ণগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. হানিন আল তোরাবী বলেন, মাদক কারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে গ্যারেজের মেঝের নিচে অত্যন্ত কৌশলে গোপন চেম্বার তৈরি করে মাদক মজুত করেছিল। 

গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই গোপন আস্তানা শনাক্ত করা হয়। সেখান থেকে ৯৯ বোতল ক্রাফ ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: