ঠাকুরগাঁওয়ে বজ্রপাতের দুইজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে চা দোকানদার সহ দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার (২ আগস্ট) দুপুরে জেলার পীরগঞ্জ উপজেলার কুশারিগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। তারা হলেন চা দোকানদার শান্তি রানী এবং সুই রাম।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামানিক জানান, দুপুরে বৃষ্টির সময় শান্তি রানীর চায়ের দোকানে অবস্থান করছিলেন সুঁই রাম। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে তাদের পীরগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভোরের আকাশ/ইউএম