শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খুলনায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় শিশু-কিশোরদের অংশগ্রহণে বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জিয়া শিশু-কিশোর সংগঠন খুলনা মহানগরের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশু-কিশোরদের মিলনমেলায় পরিণত হওয়া এ আয়োজনে খুলনার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

জিয়া শিশু-কিশোর সংগঠন খুলনা মহানগরের সভাপতি নিয়াজ আহমেদ তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রেহানা আক্তার, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, জিয়া শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মীর মমিনুর রহমান সুজন, সিনিয়র সহ-সভাপতি মির্জা মাসুদুর রহমান এবং সহ-সভাপতি পারভিন সুলতানা নিতু।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। তাঁর মৃত্যুর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিকে এগিয়ে নিয়ে গেছেন বেগম খালেদা জিয়া। তিনটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তাঁর নেতৃত্বেই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের পর তাঁর যোগ্য উত্তরসূরি তারেক রহমান জনরায়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনিও সুস্থ ধারার নতুন রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ উপহার দেবেন।

নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, বৈষম্যহীন সমাজ গড়ার আকাঙ্ক্ষা নিয়ে সর্বস্তরের মানুষ যে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, সেই আকাঙ্ক্ষা পূরণে সবার সহযোগিতা প্রয়োজন।

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে খুলনায় কেসিসির অভিযান, জরিমানা ৫ হাজার

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. দেলোয়ার হোসেন, এ কে এম শফিকুল হোসেন, শেখ মো. মাহবুবুল আলম, মো. রুহুল আমিন, মোল্লা মেজবাউল ইসলাম, এস এম আবু সাঈদ, এ এ কে আলমগীর, এস এম রায়হান আলমগীর, ফখরুল ইসলাম শিবলু, গাজী হাসান রুমি, আশরাফুল রহমান মিলন, মো. ফরহাদ হোসেন, সৈকত মো. সোহাগ, ফারহানা বিনতে হাসান ও আদনান হাসান তানভীর।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতার বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

ভোরের আকাশ/সু.পা

খালেদা জিয়ার জন্মবার্ষিকী

শেয়ার করুন: